নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় ২০ লাখ লোক অংশ নিয়েছে বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। এই জনসভাকে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা বলেও দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
সোমবার (০৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
আ জ ম নাছির বলেন, “গতকালের (রোববার) জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসভার মঞ্চ থেকে আমরা মাঠের চিত্র দেখেছি। পরে আমরা বাইরের অবস্থা দেখেছি। অনেকের বক্তব্য হল, ইতোপূর্বে যতগুলো জনসভা হয়েছে এতবড় আর হয়নি।
তিনি আরও বলেন, আমরা আগেই বলেছিলাম পলোগ্রাউন্ডের জনসভা হবে সর্বকালের সর্ববৃহৎ। কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আরেকটি বিষয় হল, রাঙামাটি, ফেনীসহ চট্টগ্রামের বাইরে থেকে অনেকে আসতে চেয়েছিল। আমরা নিষেধ করেছি। দায়িত্ব নিয়ে বলছি, একজনও চট্টগ্রামের বাইরে থেকে আসেনি। সবাই চট্টগ্রাম জেলার মানুষ। চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।”
গত রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন