শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রামে এশিয়ান হসপিটালে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা

সোমবার, জানুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন
asian hospital 1

চট্টগ্রাম: চট্টগ্রামে বেসরকারী উদ্যোগে প্রথম বারের মত যাত্রা শুরু করেছে আরটি-পিসিআর ল্যাব। প্রবাসের ভোগান্তি ও হয়রানি থেকে বাঁচাতে বেসরকারী হাসপাতাল এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টক সেন্টার এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (৩ জানুয়ারী) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনিস্টক সেন্টার পথ চলার শুরু থেকে স্বল্প খরচে সুননাম ও সফলতার সহিত স্বাস্থ্য সেবা দিচ্ছে। বৈশ্বিক মহামারী করোনাকালীন বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা অত্যাবশ্যক একটি বিষয় হয়ে দাড়ালেও এ নিয়ে ভোগান্তির শেষ নেই। এ ভোগান্তি নিরসনে ইতিমধ্যে এশিয়ান হেলথ ফ্যাসিলিটিস গ্রুপ জনগণের চাহিদা ও বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনা করে বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের করোনা মুক্ত সনদ দেয়া জন্য আরটি-পিসিআর টেস্ট করার জন্য আমরা অনুমোদন পেয়েছি। যা দেশের সব বিমান বন্দর, স্থল বন্দর ও নৌ বন্দরে দেখিয়ে নিশ্চিতে করোনা আরটি-পিসিআর পরীক্ষার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। জেনারেল রিপোর্ট দেওয়া হবে ১২-১৮ ঘন্টায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট দেওয়া হবে ৬-৮ গণ্টায় ও ভিআইপিদের জন্য তিন ঘন্টায় রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, রফিকুল আলম, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এমএ হেলাল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন