শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রামে তথ্য প্রতিমন্ত্রী মুরাদের কুশপুত্তলিকা দাহ করল ছাত্রদল

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
dd96a36a856a7db09163ceb1702564a8 614201af4d06f

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদের কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসা মোড়ে প্রতিমন্ত্রী মুরাদের কুশপুত্তলিকা দাহ করেছে চট্টগ্রাম সিটি ছাত্রদল। এর নেতৃত্ব দেন সংগঠনের আহাবয়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

এ সময় সাইফুল আলম বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৌহিত্রী জাইমা রহমান সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসান যে অশ্লীল মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। তার এ মন্তব্য দেশের নাগরিক সমাজ খুবই উদ্বিগ্ন ও লজ্জিত। ভবিষ্যতে জিয়া পরিবারকে নিয়ে এ ধরনের অশ্লীল ও মানহানিকর বক্তব্য রাখলে জাতীয়তাবাদী ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।’

শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘জিয়া পরিবারের প্রতি এ দেশের মানুষের আস্থা ও ভালবাসা দেখে সরকারের প্রতিহিংসা বশতঃ রাষ্ট্রীয় মদদে জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্লীল ও মানহানিকর বক্তব্য রাখেন মুরাদ।’

কর্মসূচিতে জাইমা রহমান সম্পর্কে মুরাদ হাসান যে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চেয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদের পদত্যাগের জোর দাবি জানান ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফ, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, নুর জাফর নাঈম রাহুল, সদস্য আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, এনামুল হক এনামসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতারা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন