চট্টগ্রাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রোববার (২ জানুয়ারি) চট্টগ্রামে বিএসসি ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্ণারের উদ্বোধন করেন।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ কর্ণারে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।
এতে বিএসসির মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবদানের বিষয়টিও অর্ন্তভুক্ত আছে। এছাড়া মুক্তিযুদ্ধ কর্ণারে শেখ মুজিবুর রহমানের ছবি ও থ্রি-ডি ম্যুরাল; ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শিরোনাসসহ ছবি; ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শিরোনামসহ ছবি; ৭ মার্চের ভাষণের শিরোনামসহ ছবি; স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের শিরোনামসহ ছবি; এলইডি টিভির মাধ্যমে ৭ মার্চের ভাষণ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষণসমূহ লাইভ শো; পাকিস্থানী বাহিনীর আত্মসমর্পন দলিল; বিএসসি প্রতিষ্ঠার দলিল (পি.ও. ১০-১৯৭২); মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্বলিত ৭০টি বইয়ের একটি লাইব্রেরি; বিএসসির সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ছবি ও সংক্ষিপ্ত বিবরণ; মুক্তিযুদ্ধ কর্ণারকে আকর্ষণীয় করার জন্য শো-পিস স্থাপন এবং কিউআর কোডের মাধ্যমে প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন