চট্টগ্রাম: চট্টগ্রামে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে কুয়েত-বাংলাদেশি কোম্পানি মেসার্স কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের সাথে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে ভূমি ইজারা চুক্তি সই করেছে বেপজা। যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ১০ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ একটি লুব্রেকেটিং ওয়েল ব্লেন্ডিং প্ল্যান্ট স্থাপন করবে; যেখানে ১২৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কোম্পানিটি বার্ষিক ২০ হাজার মেট্রিক টন ফিনিশড লুব্রিকেন্টস উৎপাদন করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কেবি পেট্রোকেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী চুক্তিতে সই করেন।
আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান কেবি পেট্রোকেমিক্যালসকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। পণ্যের বৈচিত্র্যায়নে সরকারের বিনিয়োগ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উচ্চ মানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বেপজা সব সময় স্বাগত জানায়।’
আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘দেশের রপ্তানিমুখী শিল্পকে সেবাদানের চল্লিশ বছরের অর্জিত অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতা ও পেশাদার উৎকর্ষতাকে পুঁজি করে বেপজা বর্তমানে দেশের অন্যতম একটি সফল সংস্থা। বিনিয়োগকারীদের আস্থা বেপজাকে আন্তর্জাতিক পরিমন্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে।’
উল্লেখ্য, শেখ হাসিনা ২০১৮ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এক হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জায়গায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করেন। ইতিমধ্যে ৬৪৩টি শিল্প প্লটের আবেদন জমা পড়েছে; যার মধ্যে বেপজা ১৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৫৪টি প্লট সাময়িক বরাদ্দ দিয়েছে। সাময়িক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে ছয়টি শিল্প প্রতিষ্ঠানকে ৩১টি প্লট চূড়ান্তভাবে বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্য থেকে চারটি প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি লিজ চুক্তি সই হয়েছে; যাদের বিনিয়োগের পরিমান ৫০ মিলিয়ন মার্কিন, ডলার যেখানে ২৩ হাজার ৪৫৩ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন