চট্টগ্রাম: গণতন্ত্র হত্যা দিবসে (৫ জানুয়ারী) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির মানব বন্ধন কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতা।
রোববার (১৬ জানুয়ারী) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আগাম জামিন প্রাপ্ত অন্যরা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক মো. গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রায়হান আলম, যুবদল নেতা মো. কফিল উদ্দিন প্রমূখ।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মীর মো. নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট আবদুল মান্নান ও মজিবুর রহমান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কেন্দ্রঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির মানব বন্ধন কর্মসূচি পালনকালে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীদের আহত করে উল্টো ৪৯ জনকে গ্রেফতার ও ২৬ জন বিএনপি নেতাকর্মীকে এজাহারভূক্ত করে মোট ৭৫ জনকে আসামি করে নাশকতার অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করে।
প্রেস বার্তা



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন