রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ‘বিশেষ জায়গা’ চায় ভারত 

রবিবার, নভেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে বিশেষ জায়গা বরাদ্দ চেয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াতে এই বরাদ্দ চেয়েছে ভারত।

শুক্রবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বার্ষিক অধিবেশনে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এসব তথ্য জানিয়েছেন।

রাজকুমার বলেন, জনসমাকীর্ণ চট্টগ্রাম বন্দরে ভারতীয় পণ্যের জন্য আলাদা জায়গা থাকলে পণ্য আনা-নেওয়া সুবিধাজনক হবে।

সম্প্রতি ভারত ইন্ডিয়া-বাংলাদেশ প্রটোকল রুটের আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দরে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে। এছাদা চলতি বছর বাংলাদেশকে বিনা মাশুলে স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এই প্রস্তাব দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও সচিব ওমর ফারুক  বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রকৃত তথ্য জানার চেষ্টা করবো।  

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন