শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে ফ্যাশন ব্র্যান্ড স্ট্রাইপের দ্বিতীয় শোরুম উদ্বোধন

সোমবার, এপ্রিল ৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বৈচিত্রময় ও ফ্যাশনেবল পোশাকের ব্র্যান্ড ‘স্ট্রাইপ’ চট্টগ্রামে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকালে চট্টগ্রাম সিটির মিমি সুপার মার্কেটের পাশে ইকুইটি জিএফ ফরচুন মলের গ্রাউন্ড ফ্লোরে ১০১ নম্বর শপে আধুনিক সুপরিসর স্ট্রাইপের নতুন শোরুম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মুনাল মাহমুদ, পরিচালক লুথমিলা ফরিদ, এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সিইও মানজুমা মোরশেদ, বিউটি বাফেটের কর্ণধার ইশরাত জাহান ইভা, মেকআপ শেকআপকের কর্ণধার জুহি চৌধুরী, স্ট্রাইপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাদমান সাইকা শেফা, মিমি সুপার মার্কেটের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ইকুইটি ফরচুন মল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, জমির উদ্দিন ইমু, পিটুপির ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীন রুবায়েত, এক্সিকিউটিভ ডিরেক্টর নির্ঝর।

সাদমান সাইকা শেফা বলেন, ‘স্ট্রাইপ চট্টগ্রামের নারীদের কাছে একটি জনপ্রিয় ও সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড। ২০২১ সালে সিটির খুলশী কনকর্ড টাউন সেন্টারে স্ট্রাইপ বড় পরিসরে যাত্রা শুরুর স্ট্রাইপ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এবার সিটির ফরচুন মলে আরো বড় ও আধুনিকরূপে স্ট্রাইপের শোরুমের উদ্বোধন করা হয়েছে। ঈদকে সামনে রেখে আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ ডিজাইনার ও সুনিপুণ কর্মক্ষম কারিগরদের দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তৈরি হয় প্রতিটি পোষাক। স্ট্রাইপ ব্র্যান্ডের পোশাকের মধ্যে রয়েছে মসলিন শাড়ি, ক্রেপ শাড়ি, ডিজাইনার থ্রি পিস, টু পিস, অফিস ওয়্যার, কুর্তি ও মেনজ পাঞ্জাবী। চট্টগ্রাম সিটিতে আধুনিক নারীদের ফ্যাশনেবল সব ধরনের পোশাকের চাহিদা পূরণ করতে সক্ষম ‘স্ট্রাইপ।’

তিনি জানান, পোশাক মানুষের আভিজাত্য, রুচি, ব্যক্তিত্ব ও সংস্কৃতির পরিচায়ক। পোশাকও কথা বলে। পোশাকই বলে ব্যক্তির শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ আর সামাজিক অবস্থান। আভিজাত্য, রুচি, ব্যক্তিত্ব, আরাম কিংবা স্টাইল- সবকিছুর একমাত্র ঠিকানা হতে পারে করপোরেট প্রতিষ্ঠান পিটুপির প্রিমিয়াম ক্লোথিং ব্র্যান্ড ‘স্ট্রাইপ’। যেখানে রয়েছে প্রিমিয়ায় কোয়ালিটির সব পোশাক। স্ট্রাইপের রয়েছে নিজস্ব ডিজাইনার, নিজস্ব কারখানা, নিজস্ব কর্মীবাহিনী। তারা দিন-রাত নিরলস পরিশ্রম করে, অত্যন্ত যত্ন সহকারে পোশক তৈরি করে। যার ফলে স্ট্রাইপের প্রত্যেকটি পোশাক হয় ইউনিক ও প্রিমিয়াম।

সাদমান সাইকা শেফা আরো বলেন, ‘বুনন সুন্দর হলে পোশাক সুন্দর হয়। সুন্দর বুননের সাথে যখন কর্মীদের দক্ষ হাতের ছোঁয়া ও সুক্ষ্ম সুক্ষ্ম কাজ যুক্ত হয়, তখন সেটা আরো বেশি সুন্দর হয়ে উঠে। নিজস্ব কারখানায় অসাধারণ বুনন, সুইং, হ্যান্ডমেইড কারুকার্যে স্ট্রাইপের পোশাক হয়ে ওঠে ইউনিক। স্ট্রাইপের এক একটি পোশাকে লেগে থাকে ডিজাইনার ও কর্মীদের আবেগ ও ভালবাসা। গত বছর মহামারি করোনাভাইরাসের মধ্যেও ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল স্ট্রাইপ। অর্জন করেছে আস্থা ও ভালবাসা।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন