শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে বার্জারের নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন

রবিবার, মার্চ ২০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: গ্রাহক সেবায় উৎকর্ষ নিশ্চিতের পাশাপাশি আরো অধিক সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে তাদের ওয়ান-স্টপ সল্যুশন দেয়ার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রামে সিটিতে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ এর ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

সিটির ৪৩/৩, চট্টেশ্বরী রোডে অবস্থিত নতুন এ এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিপিবিএলের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। বার্জারের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী, মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, ডিভিশনাল সেলসের ম্যানেজার নজরুল ইসলাম, প্রজেক্ট প্রলিঙ্কস এক্সপেরিয়েন্স জোনের হেড সাব্বির আহমেদ, ন্যাশনাল সেলস ম্যানেজার নন-ডেকোরেটিভ হাসানুজ্জামান, ব্রাঞ্চ সেলস ইনচার্জ শেখ মোহাম্মদ আবু ফারুক, এক্সপেরিয়েন্স জোনের হেড দেওয়ান মাহাবুবুল হাসান ও ডেকোর ইন-চার্জ জাহাঙ্গীর কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্প্রতি চালু হওয়া এক্সপেরিয়েন্স জোন নিয়ে বার্জারের এখন সারা দেশে মোট ১৬টি ফ্ল্যাগশিপ জোন ও সব মিলিয়ে ৩৮টি এক্সপেরিয়েন্স জোন আউটলেট রয়েছে। ফলে, আরো অধিক সংখ্যক মানুষ সহজে বার্জারের পণ্য ও সেবা নিতে পারবেন। প্রতিষ্ঠানটি এখন চট্টগ্রামের গ্রাহকদের তাদের চাহিদা অনুসারে সেবা প্রদানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। নতুন চালু হওয়া এক্সপেরিয়েন্স জোনে গ্রাহকরা ‘টাচ অ্যান্ড ফিল’ এর মাধ্যমে বার্জার পণ্য সম্পর্কে আরো ভালভাবে জানতে পারবেন ও তাদের পছন্দ অনুযায়ী স্বাচ্ছন্দ্যের সাথে সঠিক পণ্যটি বেছে নিতে পারবেন। পেইন্ট সল্যুশন হিসেবে দীর্ঘ দিন ধরে বার্জার দেশে এক বিশ্বস্ত নাম। বহু দশক ধরে, দেশের মানুষ তাদের অন্দরের সাজসজ্জায় ও বাড়িকে আরও দৃষ্টিনন্দন করতে বার্জারের মানসম্পন্ন পণ্য ব্যবহার করে আসছে।

অনুষ্ঠানে রূপালী চৌধুরী বলেন, ‘মানুষ যাতে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী মানসম্মত পেইন্ট সেবা উপভোগ করতে পারেন, সে জন্য বার্জার সারা দেশে নিজেদের সেবার বিস্তৃতি ঘটাতে চায়। যেহেতু গ্রাহক সেবা আমাদের অন্যতম মূল প্রাধান্য, তাই আমরা গ্রাহকদের চাহিদা অনুসারে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। আর বিভিন্ন শহরে নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন এরই প্রতিফলন। আমরা ধারাবাহিকভাবে আরো এক্সপেরিয়েন্স জোন চালু করব, যাতে সারা দেশের গ্রাহকেরা অত্যাধুনিক পেইন্ট সল্যুশন অভিজ্ঞতা লাভ করতে পারেন।’

বার্জার এক্সপেরিয়েন্স জোনে গিয়ে গ্রাহকরা বার্জারের অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে পেইন্টিং সমস্যার সমাধান ও বাড়ির ইন্টেরিওর সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া আগ্রহী গ্রাহকরা +৮৮০১৮৪৪১৪৭৪৩৩ ফোন নম্বর অথবা ০৮০০০-১২৩৪৫৬ ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে আউটলেটে যোগাযোগ করতে পারবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন