চট্টগ্রাম: বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক পুনর্গঠন টিমের উদ্যোগে চট্টগ্রাম সিটির নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সিটির জানারখীলস্থ জাতীয় গৃহায়ক উচ্চ বিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ কর্মসূচি মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গণতন্ত্র আজ লোহার শিকলে বন্দি। দেশের মানুষের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হচ্ছে। মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তারপরও বর্তমান অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীদের বক্তব্য দেশের মানুষ ভাল আছে। দেশ উন্নয়নে ভরপুর। আজ আমরা অবাক হচ্ছি, এ রকম মিথ্যাচার করে, মানুষের গণতন্ত্র হরণ করে, উন্নয়নের কথা বলে কিভাবে দেশের মানুষের উপর জুলুম করছে রাতের ভোটের সরকার। আজ দীর্ঘ ছয় বছর কারাগারে বন্দি রেখেছেন চট্টগ্রাম গণ মানুষের নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। আমরা আসলাম চৌধুরী মুক্তির দাবি জানাচ্ছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধূরী রাসেল, এসএমজি আকবর, খোরশেদুল আলম, সিহাব উদ্দিন মুমিন, নুরুল আকবর কাজল, আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধূরী মঈনু, সহ সভাপতি খাজা মাঈনুদ্দিন, রায়হান উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর চৌধুরী, মো. আক্কাস, ফজলুল হক, মো. কমল, ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান চৌধুরী, মিলন, শহীদুল্লাহ বাহার, কুইন্টন রিভারিও।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন