শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম সিটির বাদুরতলায় ইস্ট ডেল্টা গ্যান্ড শফির কাজ শুরু

শনিবার, মার্চ ৫, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বাদুরতলা আল মাদানি রোডে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ‘গ্যান্ড শফি’। শনিবার (৫ মার্চ) দুপুরে শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম গ্যান্ড শফির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বল্পমূল্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট ডেল্টা গ্যান্ড শফি দিচ্ছে আকর্ষনীয় মূল্যে ফ্ল্যাট। এককালিন ও ১৮ মাসের কিস্তিতে কেনা যাবে ইস্ট ডেল্টা গ্যান্ড শফির ফ্ল্যাট।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী। ইস্ট ডেল্টা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এএসএম আবদুল গফ্ফার মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি মালিক মোহাম্মদ শফি, লেদু মেম্বার, শিব্বির আহমেদ ওসমানী, সাংবাদিক হাসান মুকুল, আবু মোশাররফ রাসেল, নাজিমুদ্দিন অ্যানেল, যিকরুল হাবিব ওয়াহিদ, নাসিব চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি নারগিস আক্তার নীরা, মিজানুর রহমান বাপ্পি।

অনুষ্ঠানে মো. মোরশেদ আলম বলেন, ‘আবাসন ব্যবসায়ে ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড একটি প্রতিষ্ঠিত নাম। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে সুনামের সাথে ব্যাবসায় করে আসছে। এরই ধারাবাহিকতায় বাদুরতলায় গ্যান্ড শফির কাজ শুরু হতে যাচ্ছে। আশা করি, অতীতের ন্যায় এ প্রকল্পটিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। শুধু ব্যবসায় নয়, আবাসন আমাদের মৌলিক অধিকারের একটি। আবাসন কোম্পানিগুলো সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডে কাজ করে আসছে।’

স্বল্প আয়ের মানুষের আবাসনে ইস্ট ডেল্টা হোল্ডিংসকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘সবার জন্য আবাসন নিশ্চিত করার জন্য স্বল্প ও নিম্ম আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। বর্তমানে নির্মাণ সামগ্রীর নাম উর্ধ্বমুখী। এর মধ্যেও সাধারণ মানুষের স্বাধ্যের মধ্যে ইস্ট ডেল্টা হোল্ডিংস ফ্ল্যাট বিক্রি করবে আশা করি। আবাসন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে সবার জন্য এক খন্ড থাকার জায়গা নিশ্চিত হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন