চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের চন্দনপুরায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তা ও প্রকৌশলী জ্যোতির্ময় ধরের উদ্যোগে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চন্দনপুরার ড্যাফোডিলস ক্লাবে সকাল দশটা থেকে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রায় ৩০০ মানুষ চিকিৎসা নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও ড্যাফোডিলস ক্লাবের সহ-সভাপতি নিজাম উদ্দিন, চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম এরশাদ জনি, ড্যাফোডিলস ক্লাবের সভাপতি আহসান হাবীব, সাংবাদিক ও সমাজ কর্মী আকাশ ইকবাল, সমাজ কর্মী আব্দুল কাইয়ুমসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা।
প্রেস বার্তা



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন