শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চবিতে যৌন হেনস্তায়, দুইজনকে আজীবন বহিষ্কার

রবিবার, জুলাই ২৪, ২০২২

প্রিন্ট করুন

ইফতেখার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে বহদ্দারহাট এলাকা থেকে আটক করা হয়েছে ।

আটককৃত চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ একই বর্ষের নুরুল আবছার বাবুকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সেই সাথে হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সুপারিশ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি রোববার (২৪ জুলাই) নিশ্চিত করে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যা ঘটেছিলো:

গত ১৭ই জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল তরুণের হাতে ওই ছাত্রী যৌন নিপীড়নের শিকার হন। এ সময় ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পরদিন বিশ্ববিদ্যালয় প্রোক্টরের কাছে অভিযোগ করেন ওই ছাত্রী এবং এরপর বুধবার তিনি হাটহাজারী থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলাও করেন।

এরপরই ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ বিক্ষোভে। রাতেই ছাত্রী হলগুলো থেকে ছাত্রীরাও নেমে এসে বিক্ষোভ শুরু করে।

ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার পর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেখানে গিয়ে চারদিনের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা ঘোষণা করেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রোক্টর রবিউল হাসান ভুঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া প্রক্টরিয়াল বডি শুক্রবার রাতে একটি আবাসিক হলে তল্লাশি চালায় অভিযুক্তদের সন্ধানে।

অভিযুক্ত ছয়, আটক :

ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এছাড়া ঘটনায় জড়িত আরো দুইজন পলাতক রয়েছেন।

শনিবার (২৩ জুলাই) সকালে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের রাউজান ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার আরো একজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম হোসাইন (২৩), হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মো. নুর হোসেন শাওন(২২), চবির নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু, হাটহাজারী কলেজের অর্নাসের ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা ও একই কলেজের মো.সাইফুল।

র‍্যাব জানায়, ঘটনার দিন রাতে চবির ওই ছাত্রী তার এক বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে আসছিলো। এ সময় অভিযুক্তরা ওই ছাত্রীর বন্ধুকে জেরা করে। পরে ঘটনাক্রমে মেয়েটি,তার বন্ধু ও অভিযুক্ত আজিমের মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ওই ছাত্রীকে মারধর করেন বহিরাগত শাওন।

র‍্যাব আরো জানিয়েছে,আজিম ও তার ওই গ্রুপটা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই আড্ডাবাজি করে থাকে। এ ঘটনায় দুইটি মোটরসাইকেল ব্যবহার করা হয়। এ দুইটি ছিলো সাইফুল ও শাওনের।

এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিডিও ধারণ করা তিনটি মোবাইলফোন ও জব্দ করেছে বলে জানিয়েছে র‍্যাব।

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন