শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চবি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে জাহিদ-সাদিয়া

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের (সিইউএডিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান ফরিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী নৌশিন সাদিয়া।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিভাগের শ্রেণিকক্ষে সংগঠনের তৃতীয় কার্যকরী কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা এবং বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম। এ সময় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সিনিয়র সহ-সভাপতি: এ.বি.এম আহসান উল্লাহ, সহ-সভাপতি: শাহিনা আক্তার, যুগ্ম-সাধারন সম্পাদক: মাজহারুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক: রেসালাত আহমেদ,
সহ-সাংগঠনিক সম্পাদক: রেদওয়ান আহমেদ, অর্থ সম্পাদক: মোমিনুর রহমান আসিফ, বিতর্ক সম্পাদক (বাংলা): আব্দুর নূর শুভ, বিতর্ক সম্পাদক( আরবি): কেফায়েত উল্লাহ, বিতর্ক সম্পাদক(ইংরেজি): মো. খালেক, অনুষ্ঠান পরিকল্পনা সম্পাদক: আসাদুজ্জামান হাসান, দপ্তর সম্পাদক: ইয়াসিন পাটোয়ারী রবিন, গবেষণা সম্পাদক: মিরাজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবু নাঈম জিহাদ, নারী বিষয়ক সম্পাদক: সায়মা বিনতে আফাজ।

উল্লেখ্য, চিটাগাং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাব ২০২১ সালের ২১ শে জানুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিতর্কের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে তারা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন