নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সদ্য নির্বাচিত ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন সুমনসহ আরও অনেকে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন