শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সোমবার, আগস্ট ১, ২০২২

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। কমিটিতে ৩৭৫ জনের নাম অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১ আগস্ট) রাত ১২ টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে এই কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ৬৯ জনকে।  এছাড়া ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেয়া হয়েছে আরও ২৬৩ জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে ২১ জনকে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এর আগে সর্বশেষ ২০১৬ সালে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন