শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চবি শিক্ষার্থীকে সিএনজি চালক কর্তৃক মারধর, শিক্ষক বাস আটকিয়ে প্রতিবাদ

মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে সিএনজি চালক কর্তৃক মারধরের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেছে  চবি ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপ। 
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষক বাস আসলে সেটি আটকিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে অবরোধে সিএনজি মোটরসাইকেলসহ সকল পরিবহন চলচল বন্ধ থাকে। 

মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন- চবির গণিত বিভাগের ১৮-১৯ বিভাগের শিক্ষার্থী ও বিজয় পক্ষের কর্মী রাউফুন প্রমাণিক, তার সহপাঠী ফজলে রাব্বি ও একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সিএফসি পক্ষের কর্মী ইফতেখার নাফি। 

জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার বিশ্ববিদ্যালয় থেকে নাজিরহাটগামী শাটলে করে রেল ক্রসিংয়ে আসেন ওই দুই শিক্ষার্থী। সেখান থেকে সিএনজি যোগে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে (জিরো পয়েন্ট) আসলে  সিএনজি চালক ৫ টাকার ভাড়া ৩০ টাকা দাবি করে। আর এ বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে ওই দুই শিক্ষার্থীকে মারধর করে সিএসজি চালক। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের নেতা-কর্মীরারা এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ- ক্যাম্পাসের বেশ কিছু সিএনজির মালিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর এর প্রভাব খাটিয়ে সিএনজি চালকরা শিক্ষার্থীতের মারধর করে। এসময় শিক্ষার্থীরা এর সঠিক বিচারের দাবি জানান।

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। দু’পক্ষ ও অভিযুক্ত সিএনজি চালকের সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।
ইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন