চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিকে এগিয়ে নিতে করপোরেশনের সহযোগিতায় ও এসিটিবির কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত মেডিকেল অফিসারদের তৃতীয় ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে চসিক জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়
এর উদ্বোধন করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী। এতে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার সরোজ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি আইসিডিডিআরবির ট্রেনিং কো-অর্ডিনেটর ডাক্তার জাকিয়া সুলতানা, প্রজেক্ট রিচার্জ ফিজিশিয়ান ডাক্তার খান মো. গোলাম কিবরিয়া।
স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআরবির এসটিবি সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নিজামুল ইসলাম।
সেলিম আকতার চৌধুরী বলেন, ‘যক্ষা একটি ছোঁয়াচে রোগ। এ রোগে আক্রান্ত রোগী বর্তমান আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগ নিরাময় করা সম্ভব।’
তিনি চসিকের দশটি স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয় বলে জনান।
সেলিম আকতার চৌধুরী সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের স্ব-স্ব কর্মস্থলে যক্ষা রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়ার আহ্বান জানান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন