শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চাঁদপুরে ২ টি মাটি কাটার ভেকু ও ২৮ টি ট্রাক্টর জব্দ

রবিবার, মার্চ ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: কৃষিজমিতে মাটপ কাটার অভিযোগে চাঁদপুরের সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি মাটি কাটার ভেকু ও ২৮ টি ট্রাক্টর জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে চরের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো একটি  বড় চক্র। আর এসব মাটি  বিভিন্ন ব্রিক ফিল্ড মালিকদের কাছে সরবরাহ করা হতো। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসনের সদর উপজেলার সহকারী ভূমি এসিল্যান্ড মো. হেলাল চৌধুরী।  তিনি বলেন , ঘটনাস্থলে পৌঁছলে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি । তবে ২৮টি মাটির পরিবহন ট্রাক্টর ও ২টি মাটি কাটার ভেকু রেখে মাটিকাটার লোকজন পালিয়ে যায়। যা জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। 

তুহিন/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন