শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চার ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: অধিকৃত পশ্চিম তীরে পৃথকভাবে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এদের মধ্যে দুইজন সহোদর। এই ঘটনাকে ঠান্ডা মাথার খুন বলে অবিহিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল-শেখ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) এই খবর প্রকাশ করে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। বিষয়টি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।

নিহত দুই সহোদর হলেন, জাওয়াদ রিমাউয়ি (২২) ও ধাফর রিমাউয়ি (২১)। এই দুই ভাই রামাল্লার পশ্চিমে কাফর এইন গ্রামের কাছে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন।

এছাড়া হেবরনের কাছে সামরিক অভিযানের সময় মুফিদ খলিল নামে অপর এক ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়। এছাড়াও আরও একজনকে গুলি করে মারা হয়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দায়িত্বরত সৈন্যদের ঢিল ও আগুনবোমা নিয়ে আক্রমণ করলে তারা পাল্টা গুলি চালায়।

ইসরায়েলি বাহিনী ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ৪৭ শিশুসহ কমপক্ষে ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র পশ্চিম তীরেই ৭ নভেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রায় ৮ হাজার ৯০০ জন আহত হয়েছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন