শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হুর প্রধানের

রবিবার, ফেব্রুয়ারী ৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সাথে শনিবার (৫ ফেব্রুয়ারি) সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস। বেইজিংয়ে সাক্ষাতকালে তারা করোনা ভাইরাস ও মহামারির উৎস নিয়ে স্থগিত তদন্তের বিষয়ে কথা বলেছেন।

হুর প্রধান ২০২২ সালের উইন্টার অলিম্পিকিসের জন্য বেইজিং সফর করছেন।

টুইটারে তিনি উভয়ের সাক্ষাতের ছবি পোস্ট করে বলেছেন, ‘আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলেছি। এছাড়া চলতি বছর বিশ্ব জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে।’

টেডরস আরো বলেন, ‘করোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্তের বিষয়ে আরো নিবিড় সহযোগিতা নিয়েও কথা হয়েছে।’

এ দিকে, এ বৈঠক সম্পর্কে চীনা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামারি মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে আরো সংহতি, সহযোগিতা ও বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন লি।’

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারির পর টেডরস প্রথম বারের মত চীন সফরে গেলেন। চীনের উহানে প্রথম করোনা শনাক্তের কয়েক সপ্তাহের মধ্যে তার ওই সফরটি অনুষ্ঠিত হয়েছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন