চলমান ডেস্ক: গ্যাস লাইনের বিস্ফোরণে চীনের চংকিং শহরের একটি ভবন ধসে ১৬ জন নিহত হওয়েছে। এছাড়া আরো ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উলং জেলায় স্থানীয় সময় শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে ধসে পড়া ভবনের ভেতর থেকে। আটকা পড়াদের মধ্যে ১৬ জন মারা গেছেন।
জানা গেছে, দুপুরের খাবার খাওয়ার সময় ক্যান্টিনের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি একটি ক্যান্টিনে গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে এ বিস্ফোরণ ঘটতে পারে। এতে পাশের ভবনটিও ধসে পড়ে। তবে কিভাবে বিস্ফোরণ হলো তা তদন্ত করা হচ্ছে।চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ছয়শ জনের উদ্ধারকর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে।
প্রায়ই অঞ্চলটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গতবছর জুনেও বিস্ফোরণে ২৫ জন মারা যান। গ্যাস বিস্ফোরণের ঘটনায়।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন