সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

চেন্নাই ও মালেতে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

বুধবার, মার্চ ৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকা-চেন্নাই-ঢাকা ও ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (১৩ মার্চ) থেকে সংস্থাটি প্রতিবেশী ভারতের চেন্নাইয়ে বর্তমানে সপ্তাহে পাঁচটি ফ্লাইটের পরিবর্তে দৈনিক ফ্লাইট চালু করবে।  মঙ্গলবার (৮ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বিমান ভ্রমণকারীদের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আগামী ১৬ মার্চ থেকে দ্বীপ দেশ মালদ্বীপের রাজধানী মালেতে প্রতি সপ্তাহে বিদ্যমান তিনটির পরিবর্তে চারটি  ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এসব রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে।

বর্তমানে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও চীনের গুয়াংজুতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ইউএস-বাংলা শিগগিরই কলম্বো, দিল্লী, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন