ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে পদ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ মোহাম্মদ জুয়েল। শ্রাবণ আগের কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। আর জুয়েল ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রোববার (১৭ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন ও পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে ২৭ বছর পর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর দুই মাস পরে গঠন করা হয় ৬০ সদস্যের আংশিক কমিটি। গত বছরের ১৮ সেপ্টেম্বর এই কমিটির মেয়াদ শেষ হয়।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন