ঢাকা: বাংলাাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের (বিজিএমএ) অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বুধবার (১২ জানুয়ারি) বিকালে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
এতে ভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার।
এ সময় দেশবাসী ও নেতাকমীর্দের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। বাজার মনিটরিং সেল আরো জোরদার করতে হবে। টিসিবির পণ্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করতে হবে।’
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া রেট কার্যকর করার দাবি জানান আশরাফ আলী হাওলাদার।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মো. আবুল কাশেম মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, হাফিজুর রহমান, রাজীব হোসেন প্রিন্স, অলিউল্লাহ চৌধুরী, আমিনুল হক, মিজানুর রহমান, সুভাষ চন্দ্র দাস, শাহজাহান সার্ভে আমীনসহ বিভিন্ন দল ও জোটের নেতারা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন