শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

জনসনের করোনা টিকা ব্যবহার সীমিত করল মার্কিন নিয়ন্ত্রকরা

শনিবার, মে ৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: গুরুতর রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকির কারণে বৃহস্পতিবার (৫ মে) মার্কিন নিয়ন্ত্রকরা কঠোরভাবে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা গ্রহণ সীমিত করেছেন।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলেছে, ‘টিকাটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেয়া উচিত, যারা অন্য টিকা গ্রহণ করতে পারবেন না বা বিশেষভাবে যাদের জনসন টিকার জন্য অনুরোধ করা হয়েছে।’

মার্কিন কর্তৃপক্ষ কয়েক মাস ধরে সুপারিশ করেছে যে আমেরিকানদের যেন জনসন টিকার পরিবর্তে মডার্না বা ফাইজার দেয়া হয়।

এফডিএ এর টিকা প্রধান পিটার মার্কস বলেছেন, ‘রক্ত জমাট বাঁধার ঝুঁকির তথ্য বিশ্লেষণ ও টিকার কিছু সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পিটার মার্কস বলেছেন, ‘করোনার গুরুতর পরিণতি প্রতিরোধে সমানভাবে কার্যকর বলে মনে হয় এমন কোন বিকল্প থাকলে, আমরা বরং লোকেদের এটি বেছে নিতে বলব। তবে আমরা এটা বলতে সতর্ক হয়েছি যে অন্য টিকার তুলনায় এটি এখনো একটি ভাল বিকল্প।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন