যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর দুই সপ্তাহ। জনসমর্থনের দিক থেকে জাতীয় জরিপগুলোর গড়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এবিসি নিউজের ফাইভথার্ট এইট-এর তথ্য অনুযায়ী, কমলার সমর্থন বর্তমানে ৪৮ শতাংশ, ট্রাম্পের ৪৬ শতাংশ। যদিও কিছু জরিপে ট্রাম্প এগিয়ে আছেন, বেশ কয়েকটি জরিপে কমলার সামান্য অগ্রগতি দেখা যাচ্ছে। বিশেষত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সাতটি অঙ্গরাজ্য ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে, গত জুলাই মাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন সরে যাওয়ার পর কমলাকে সমর্থন দেন। এর পর থেকে কয়েক সপ্তাহ দ্রুত তাঁর সমর্থন বেড়েছিল। এক পর্যায়ে গত আগস্ট মাসের শেষ পর্যন্ত ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরু থেকে সমর্থনের বিষয়টি অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। গত ১০ সেপ্টেম্বর কমলা ও ট্রাম্পের টেলিভিশন বিতর্কের পরও সমর্থনে খুব বেশি পরিবর্তন আসেনি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন