শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

জমজমাট বনভোজন ও ঈদ পুনর্মিলনী করল ইউএসএ সাতকানিয়া সমিতি

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

প্রিন্ট করুন
sat 4 1

নিউইয়র্ক: আমেরিকায় বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়ার অধিবাসীদের সংগঠন ‘সাতকানিয়া সমিতি ইউএসএ ইনক’ প্রথম বারের মত বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী করেছে। রোববার (১৫ আগস্ট)  দিনব্যাপী এই বনভোজন ও ঈদ পুনর্মিলনী নিউইয়র্কের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়। দুপুরের মধ্যে নিউইয়ের্কের বিভিন্ন বোরোতে অবস্থানকারী সাতকানিয়া অধিবাসীরা পার্কে এসে মিলিত হন। এ সময় কয়েকশ সাতকানিয়া বাসীর উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।

খেলাধুলা, আনন্দ আড্ডা, স্মৃতিচারণ, নানা পদের সুস্বাদু খাবারে ভোজন বিলাসের পর শুরু হয় প্রকৃতির সানিধ্যে ঘোরাফেরা। বিকালে চা আয়োজনের পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মন মুগ্ধকর গান পরিবেশন করে করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মরিয়ম মারিয়া। র‌্যাফেল ড্রসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে সাতকানিয়ার অধিবাসীরা। খেলাধুলা পর্বে দুইটি খেলাসহ আরো বেশ কয়েকটি খেলার আয়োজন করা হয়। বাচ্চাদের বেলুন ফুটানো খেলা দারুন উপভোগ করেন বনভোজনে আগত অতিথিরা। সঙ্গীত পরিবেশন করে অতিথিদের মন মাতান সঙ্গীত শিল্পী মামুন।

ইউএসএ সাতকানিয়া সমিতির সাধারণ সম্পাদক আমিন উল্ল্যাহর সঞ্চালনায় কথামালা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম।

বনভোজন ও ঈদ পুনর্মিলনের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন ডাক্তার নুর মোহাম্মদ, সদস্য সচিব আহমেদ নবী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. আবদুল আউয়াল, প্রধান সমন্বয়কারী সাহান উদ্দিন চৌধুরী ও যুগ্ম সমন্বয়নকারীর দায়িত্ব পালন করেছে মো. মুসা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন