নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ অফিসার আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ মে) ডাইকার হাইটসের একটি জরুরি কলে সাড়া দিতে গিয়ে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এক ব্যক্তি ডাইকার হাইটসের অষ্টম এভিনিউয়ের ৬৫ নম্বর রাস্তায় উঠতে জটিলতায় পড়ে। আর তাকে সাহায্য করতে যাওয়া সময় এ ঘটনা ঘটে। তবে আহত দুই পুলিশ অফিসার শঙ্কামুক্ত আছেন।
নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, পুলিশ অফিসারদের গাড়ি একটি খুঁটির সাথে ধাক্কা দেওয়ার পর গাড়িতে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩৯ বছর বয়সী ওই গাড়ির চালকের বিরুদ্ধে দুর্ঘটনার স্থান ত্যাগের অভিযোগ আনা হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন