ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২২ মে (বিকেল ৪টা থেকে)। যা চলবে আগামী ৯ জুন (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত।
বুধবার (১৯ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব (স্নাতক, সম্মান) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সই করা ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ দুইশত পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১ জুনের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই থেকে শুরু হবে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন