সিএন প্রতিবেদন: বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্ব দরবারে তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বাফেলো সিটি শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৪ জানুয়ারী) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাফেলোতে অনুষ্ঠিত এক বিশেষ দোয়া অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান।
সংগঠনটির প্রতিষ্ঠাতার ৮৮তম জন্মবার্ষিকী, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী ও কারারুদ্ধ চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক, জিয়া লাইব্রেরি ডটকমের প্রেসিডেন্ট ও পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশনের সম্পাদক মতিউর রহমান লিটু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি, জিসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, রিয়েল স্টেট ব্যবসায়ী আবুল বাসার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী ওরফে হাজি মানিক, স্বাধীনতা দিবস উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ইমতিয়াজ বেলাল, বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রদল নেতা ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য আবু জাফর ফরাজী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।
ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ ফকর উদ্দিন। উপস্থিত সকলের পরিচিতি পর্বের পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল বশার।
অনুষ্ঠানে বাফেলো শহরে বসবাসরত বাংলাদেশীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বাফেলো সিটি হলে কর্মরত মোহাম্মদ এস মোস্তফা। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও ইতিহাসের উপর তথ্যভিত্তিক আলোচনা উপস্থানপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাইয়েদ ঝিলু।
বিশেষ অতিথি ইমতিয়াজ বেলাল তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায়ে ৮ বছরের সাজার কথা তুলে ধরেন। এমন মামলাকে মিথ্যা মামালা আখ্যা দিয়ে হাজার হাজার নেতাকর্মী অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছেন বলে বক্তারা জানান। পরে এসব মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসম অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভাটি বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ বিশ্বাস, সিয়াম আহাম্মেদ, মাহমুদুল হাসান, শামসুল হক, কাজী রেজাউল করিম, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আনিসুজ্জামান, মোহাম্মদ এ বারী, সালিম উদ্দিন, মোহাম্মদ বাবুল আলমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম আপ্যায়ন পর্বে ব্যাপক ভূমিকা পালন করেন।
এদিকে “বাফেলো বিএনপি”র নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ভিন্ন মতাবলম্বীদের কয়েকজন জিয়াউর রহমানের জন্মদিনের দোয়া মাহফিল ও আলোচনা সভাটিকে পন্ড করতে চাইলে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে সভাস্থল থেকে তাড়িয়ে দেন। এসময় তারা ভবিষ্যতে বাফেলো বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলার ওয়াদা করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরটি এখন বাংলাদেশিদের অত্যন্ত জনপ্রিয় একটি শহর। এই শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচুর কর্মী-সমর্থক বসতি স্থাপন করেছেন। অদূর ভবিষ্যতে বাফেলোতে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে নেতাকর্মীদের অনেকেই মনে করেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন