চট্টগ্রাম: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘জাতির এক গুরুতর ক্রান্তিকালে ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জিয়া এ দেশের মুক্তিকামী জনতাকে আলোর পথ দেখিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট ক্রমবর্ধমান অনিশ্চিত পরিস্থিতিতে সিপাহি-জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’
শনিবার (২৯ জনুয়ারি) সন্ধায় জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে চাঁদগাওয়ে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন আরো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে জিয়ার শাসন আমল উল্লেখযোগ্য অধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান বহুবিধ সাফল্যের অধিকারী। স্বল্প সময়ের শাসনামলে নানা সংকটে বিধ্বস্ত বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির এক বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছিলেন তিনি। বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনীতির পুনরুজ্জীবন, সময়োপযোগী গতিশীল পররাষ্ট্র নীতি গ্রহণের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান ও গতিপথ নির্ধারণ এবং আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা জিয়ার অন্যতম অবদান।’
প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘এ সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই ঊর্ধ্বগতি।’
নগর বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য আনোয়ার হোসেন লিপু, নগর বিএনপির সাবেক নেতা সৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ আলী মিঠু, চাঁদগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, আব্দুস সবুর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীর, বিএনপি নেতা কামাল উদ্দিন, মজিবুর রহমান, মোহাম্মদ আলম, আবুল কালাম আবু, মো আজগর, মোহাম্মদ হানিফ, মো বাবুল, রাজা মিয়া, জানে আলম, নয়ন মিজান, আব্বাস, পারভেজ, আবুল কালাম মনসুর, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো গোলজার হোসেন, মো আলমগীর, স্বেচ্ছাসেবক দল নেতা নুহ গাজী, যুবদল নেতা মুরাদ, আরিফ, মোহাম্মদ আলী, ইকবাল, মো টিপু, মোহাম্মদ ইউনুস, মো জাবেদ প্রমুখ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন