ঢাকা: বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেন জীবন বীমা সম্পর্কে আরো সহজে জানতে পারে, সে জন্য দেশে প্রথম বারের মত ‘হ্যালো বীমা’ শীর্ষক টোল-ফ্রি হটলাইন চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। টেলিফোন বা মোবাইল কানেকশন আছে এমন যে কেউ হ্যালো বীমায় যোগাযোগ করে জীবন বীমা ও এর সুবিধা সম্পর্কিত যে কোন জিজ্ঞাসার উত্তর পাবেন।
দেশের বেশিরভাগ মানুষের মাঝে ভবিষ্যতের সুরক্ষার জন্য জীবন বীমার সুবিধাদি নিয়ে সচেতনতার অভাব রয়েছে। একই সাথে, বীমা সম্পর্কে মানুষের মাঝে বেশ কিছু ভুল ধারণাও রয়েছে। হ্যালো বীমার লক্ষ্য মানুষকে প্রশিক্ষণ প্রাপ্ত কন্টাক্ট সেন্টার কর্মীর সাথে সরাসরি কথা বলতে উৎসাহিত করা, যাতে তারা জীবন বীমা ও আর্থিক সুরক্ষার বিষয়ে তাদের প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন ও জীবন বীমা তাদের কীভাবে সাহায্য করতে পারে, সে বিষয়ে পরিস্কার ধারণা পান।
রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টোল-ফ্রি ০৮০০০০১৬৩৪৪ নম্বরে ডায়াল করে হ্যালো বীমা হটলাইন সেবা পাওয়া যাবে।
এ হটলাইন সেবা চালুর ব্যাপারে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘করোনা ভাইরাস মহামারিকালে আমরা লক্ষ্য করেছি যে, এখন অনেকেই জীবন বীমার মাধ্যমে তাদের ভবিষ্যত সুরক্ষিত করার ব্যাপারে জানতে আগ্রহী। হ্যালো বীমা টোল ফ্রি হটলাইন সেবার মাধ্যমে এখন সবাই মেটলাইফের সুদীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে জীবন বীমা সম্পর্কিত তথ্য জানতে পারবে, যা আগে শুধু মেটলাইফ গ্রাহকরাই পেতেন।’
মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের প্রধান এলেনা বুটারোভা বলেন, ‘বাংলাদেশ মেটলাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আমরা এ দেশের জনগণের জন্য নিশ্চিন্ত ভবিষ্যত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, সহজেই জীবন বীমা সম্পর্কিত সঠিক তথ্য জানতে পারলে সচেতনভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। হ্যালো বীমা আমাদের ক্রমবর্ধমান উদ্যোগগুলোর মধ্যে একটি নতুন সংযোজন। এ উদ্যোগগুলোর মধ্যে আরো রয়েছে স্মার্ট কাস্টমার পোর্টাল, সুবিধাজনক প্রিমিয়াম পেমেন্ট চ্যানেল যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং ৩৬০ হেলথ অ্যাপ, যা বাংলাদেশে জুড়ে জীবন বীমা সম্পর্কে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে সহায়তা করে চলেছে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন