চলমান নিউইয়র্ক ডেস্ক: মন্দার আশঙ্কা সত্বেও যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমতে শুরু করেছে। গত জুলাইয়ে প্রায় পাঁচ লাখ মানুষকে নতুন চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে বেকারত্বের হার তিন দশমিক ছয় শতাংশ থেকে কমে তিন দশমিক পাঁচ শতাংশে এসেছে। খবর বিসিসির।
দেশটির হোটেল, রেস্তোরাঁ ও অন্য সংস্থাগুলো কর্মী নিয়োগ করে বেকারত্ব কমানোর চেষ্টা করছে। দেশটির শ্রম বিভাগ বেকারত্ব কমাতে সক্রিয় হয়ে ওঠেছে। এর আগে দেশটির অর্থনীতি সংকুচিত হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
এ দিকে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। যদিও ঋণের অতিরিক্ত ব্যয় অর্থনৈতিক কার্যকলাপকে হ্রাস করে।
দেশটির শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা মনে করছেন, মার্কিন শ্রমবাজারে মন্দা যাতে হানা দিতে না পারে, এ বিষয়ে ফেডারেল রিজার্ভ যথেষ্ট শক্তিশালী।
ফেডারেল রিজার্ভের নেতৃত্ব দেয়া সাবেক সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি মহামারি-পরবর্তী প্রবৃদ্ধি আনতে আরো শক্ত ও স্থিতিশীল পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে। যেহেতু ভোক্তাদের আস্থা কমে যাওয়ায় হাউজিং মার্কেট সংকুচিত হচ্ছে ও কিছু ফার্ম চাকরিচ্যুতির পরিকল্পনা নিয়েছে, সে ক্ষেত্রে মন্দার আশঙ্কাও রয়েছে।’
ক্যাপিটাল ইকোনমিকসের সিনিয়র মার্কিন অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স বলেন, ‘জুলাই মাসে অপ্রত্যাশিতভাবে ফার্মগুলোতে বেতন বৃদ্ধি, একই সাথে বেকারত্বের হার কমানোর ঘোষণা ও মজুরির পরিমাণ বৃদ্ধি করে পুনর্নির্ধারণই প্রমাণ করে অর্থনীতি মন্দার দ্বারপ্রান্তে রয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলছে, ‘২০২০ সালে করোনা মহামারি আঘাত হানার পর দুই কোটি ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এতে বেকারত্বের হার গত ৫০ বছরের সর্বনিম্ন স্তরে নামে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন