জ্যাকসন হাইটস, নিউইয়র্ক: নিউইয়র্কে ব্রঙ্কসের পর এবার জ্যাকসন হাইটসে বাঙালী মালিকানায় আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্পের উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৪-০৯, ৩৭ অ্যাভিনিউয়ে বিটটেক কনসাল্টিং কর্পের এ শাখার উদ্বোধন করা হয়। এ সময় অফিস মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিটটেক কনসাল্টিংয়ের সেক্রেটারী মুশফিক সালেহিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শহিদুল ইসলাম ও পরিচালক আসাদ উজ্জামান। দোয়া পরিচালনা করেন ইমাম আদনান।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, নিউইয়র্কের হাই স্কুল ম্যাথ টিচার ও মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, সাউথ ইস্ট ইউএসএ গ্রুপের কর্ণধার প্রফেসার এহতেশামুল হক।
প্রতিষ্ঠানটি লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে মুশফিক সালেহিন বলেন, ‘ব্রঙ্কসে সাফল্যের ধারাবাহিকতায় আইটি ট্রেনিং প্রতিষ্ঠান বিটটেক জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করল। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শেখানো হয় হেল্প ইন ইন্টারভিউ, রিজিউম প্রিপারেশন, জব রেফারেন্স প্রফোশনাল। প্রতিষ্ঠানটির রয়েছে ইন্টারভিউ কোশ্চেন ব্যাংক। রয়েছে ওয়ান টু ওয়ান সাপোর্ট ব্যবস্থা। প্রতিষ্ঠানটি থেকে আইটি প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে বছরে ৮০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার ডলার উপার্জন সম্ভব।’
অনুষ্ঠানে শহীদুল ইসলাম জানান, আমেরিকার জব মার্কেটে প্রবাসীদের যোগ্য করে তুলতে সহায়তা দিচ্ছে বিটটেক কনসাল্টিং কর্প। প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যার টেস্টিং, সেলিয়াম ও ওয়েভ ড্রাইভার ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে বিটটেক। প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা ছাড়াও চাকরি পাওয়ার পরও ফ্রি পরামর্শ দেয়া হয়। দীর্ঘ দশ বছরের সাফল্য রয়েছে প্রতিষ্ঠানটির। আইটি সেক্টরে উন্নত প্রশিক্ষণ এবং আরো বড় পরিসরে কাজ করার প্রত্যয়ে বিটটেক জ্যাকসন হাইটসে প্রশিক্ষণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়।’
সফল যাত্রা ও ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী পথ চলায়ও সবাইকে পাশে পাওয়ার প্রত্যাশা করে তিনি বলেন, ‘বিটটেক কনসাল্টিং কর্প জ্যাকসন হাইটস শাখা স্থাপন করতে পেরে আল্লার কাছে শুকরিয়া আদায় করছি।’
অনুষ্ঠানে অন্য বক্তারা জ্যাকসন হাইটস শাখা অফিস প্রতিষ্ঠার জন্য বিটটেক কনসাল্টিং কর্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
তারা বলেন, ‘বাঙালি পরিচালনায় জ্যাকসন হাইটসে এ ধরনের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই সংশ্লিষ্টরা পাবেন আইটি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেবা।’
জ্যাকসন হাইটস শাখায় সেবার জন্য +১ ৩৪৭-২৮১-৮২৮৫ ও +১ ৩৪৭-৪৪৬-৯৫৭৫ নম্বরের যোগাযোগ করা যাবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন