নিউইর্য়কের জ্যাকসন হাইটসে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠেছে খলিল বিরিয়ানি। হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিষার তেলে রান্না করা তেহারী ও কাচ্চি বিরিয়ানিসহ বাহারি সব খাবার ভোজনরসিকদের আকৃষ্ট করছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব কিচেন চালু হওয়ায় খাবারের মেনুতে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি স্বাদ ও গন্ধেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বাইরে থেকে রান্না করে আনা খাবারের ওপর নির্ভরশীল থাকলেও এখন সরাসরি রান্নার ফলে মানোন্নয়ন সম্ভব হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন গ্যাস সংযোগ না থাকায় জ্যাকসন হাইটস শাখায় পূর্ণাঙ্গ রান্না সম্ভব হয়নি। গত ১৯ ডিসেম্বর সেই সমস্যা সমাধান হওয়ায় এখন নিয়মিত নতুন নতুন পদ যোগ করা হচ্ছে। এদিকে ব্রঙ্কস শাখা বন্ধ থাকায় জ্যাকসন হাইটসেই বেড়েছে গ্রাহকদের চাপ, ফলে বাড়তি প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
মোহাম্মদ রাকিব হাসান নামে এক ভোক্তা বলেন, আগের চেয়ে এখন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর হাঁস পোলাও বেশ লেগেছে। নিজস্ব কিচেন চালু হওয়ায় খাবারের মান আরও উন্নত হয়েছে বলে মনে করি।
আরেক ভোক্তা নুসরাত জাহান তিশা বলেন, এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। যা আগে ছিল না। পরিবার নিয়ে এসে খেতে ভালো লাগে। পরিবেশ ও খাবারের গন্ধ—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করছি। জ্যাকসন হাইটসে কিচেন চালুর পর থেকে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক ক্যাটারিং অর্ডার পেয়েছি। ইনশাআল্লাহ আরও আসবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, এতদিন ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। এজন্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। এখন আমাদের খাবারের মেনুতে নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে।
এ সময় কুইন্সে নতুন শাখা, ব্রুকলিন ও ওজনপার্কেও শাখা চালুর পরিকল্পনার কথা জানান।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন