শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের ইফতার

বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েন অব এন ওয়াইয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক তারেক হাসান খানের পরিচালনায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক লোক সমাঘম ঘটে।ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ বলেন, ব্যবসায়িদের স্বার্থ রক্ষার্থে এই জেবিবিএ গঠিত হয়। ব্যবসায়িদের কল্যানে অব্যাহত ভাবে জেবিবিএর কাজ চালিয়ে করার প্রত্যয় ঘোষনা করেন।সংগঠনের সাধারণ সম্পাদক তাদের হাসান খান আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এ সময় আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএর সাবেক সভাপতি শাহ নেওয়াজ, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ, রাজনীতিবিদ ও কণ্ঠ শিল্পী বেবী নাজনীন, কাজী আযম, জসিম উদ্দিন, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন