সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

টানা তিন হাজার পুশ আপ দিয়ে গিনেস বুকে পাঁচ বছরের শিশু

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মাত্র পাঁচ বছরের শিশু দিয়ে যাচ্ছে একের পর এক ডক ডাউন। কোন হেলাফেলা নয়। একদম পেশাদার বডিবিল্ডারদের মতই প্রেস-আপ করছে সে। যা থেমে থাকেনি দশ কিংবা ২০ এর ঘরে। শেষ হয়েছে টানা তিন হাজার প্রেস-আপ দিয়ে।

চেচনিয়ার রাখিম কুরায়েভ। একটানা তিন হাজার ২০২টি পুশ আপ দিয়ে তবে ক্ষান্ত হয় সে। ‘ছোট শোয়ার্জনেগার’ বলেও পরিচিত এখন সে। একের পর এক বুক ডাউন দিয়ে একটা নয় দুইটা নয়, একেবারে ছয়টা বিশ্ব রেকর্ড করল রাখিম।

২০১৮ সালে রাখিম এ রেকর্ডটি করেন। যা এখনো তার দখলেই রয়েছে। এরপরের বছরগুলোতে অনেকেই এ রেকর্ড করেছে। তবে রাখিমকে টপকাতে পারেনি কেউ। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে রাখিমকে এর জন্য কঠোর পরিশ্রম করতে।

তার এ দক্ষতার বিচারক হিসেবে উপস্থিত চেচনিয়া প্রদেশের নেতা ও প্রখ্যাত ‘স্ট্রংম্যান’ রামজান কাদিরভ রাখিমকে আরো পাঁচটি রেকর্ডের বিজেতা বলে ঘোষণা করেন। সব থেকে কম সময়ে এক হাজার, দুই হাজার ও তিন হাজার বুক ডাউন তার মধ্যে অন্যতম। মাত্র আড়াই ঘণ্টায় তিন হাজার ২০২টি পুশ-আপ সম্পূর্ণ করে সে।

তবে এর আগে রাখিম মাত্র দুই ঘন্টা ২৫ মিনিটে চার হাজার ১০৫টি পুশ আপ দিয়েছিলেন। তবে ভিডিও ফুটেজের সমস্যার কারণে গণনা করা হয়নি। এ জন্য তা গিনেস বুক রেকর্ডসেও পাঠাতে পারেননি তারা।

মূলত বাবার কাছ থেকেই সব ধরনের প্রশিক্ষণ পেয়েছে রাখিম। ছোট থেকে তার বাবার সাথে শরীরচর্চা করতে শুরু করে রাখিম। ছোট হলেও এক সময় ঠিকঠাকভাবে সবগুলো স্টেপ করতে পারায় তার বাবাও উৎসাহ দিতে থাকেন।

কিন্ডারগার্টেন স্কুলে পড়া রাখিমের ঝুলিতে আরো পাঁচটি বিশ্ব রেকর্ড রয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর রাখিম উপহার হিসেবে পেয়েছে একটি মার্সিডিজ, যার দাম সে সময় বাংলাদেশি মুদ্রায় ছিল প্রায় ২৭ লাখ টাকা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন