শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

টিআইসিতে শুক্রবার ‘মৃণাল এর কথা’ নাটকের প্রদর্শনী

মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ল্যাবরেটরী হলের আগামী শুক্রবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় ‘মৃণাল এর কথা’ এর দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা।

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ অবলম্বনে ‘মৃণাল এর কথা’ নাটকটির নির্দেশনায় রয়েছেন সুচরিত খোকন।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মহাশ্বেতা দাশগুপ্তা, মৌরিন দাশ, গায়ত্রী দে, পার্থ প্রতিম মহাজন, পিয়েল, বিরাজ সরকার, স্বরুপ বসাক, অর্নব, স্নেহাশ্বেতা দাশগুপ্তা, রিয়া, মো. অলিউর রহমান ও সুচরিত খোকন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন