শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে তিন শতাধিক রাষ্ট্রীয় নথি জব্দ

বুধবার, আগস্ট ২৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাড়িতে তল্লাশি চালিয়ে তিন শতাধিক রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়েছে।

ট্রাম্পের বাড়িতে তল্লাশির সঙ্গে যুক্ত একাধিক সূত্রের বরাতে স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

জব্দ করা এসব নথির মধ্যে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নথিও রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার–এ–লাগোয় তল্লাশি চালানো হয়।

নিউইয়র্ক টাইমস জানায়, প্রাথমিকভাবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে ১৫০টির বেশি গোপন নথি জব্দ করা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভের নথি। এরপর গত জুনে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বেশকিছু গোপন নথি জব্দ করা হয়। আর সর্বশেষ চলতি মাসের শুরুতে এফবিআইয়ের সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রাম্পের বাড়ি থেকে বাদবাকি গোপন নথি জব্দ করেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতিনিধি ও ট্রাম্পের প্রতিনিধি কেউই কোনো মন্তব্য করেননি। এদিকে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়ে ফাইল জব্দ করার ঘটনায় একটি মামলা করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ওই নথিগুলো নিয়ে বিচার বিভাগের তদন্ত বন্ধের আদেশ দিতে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। গতকাল সোমবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি আদালতে মামলাটি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন