সিএন প্রতিবেদন: নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নী (ডিএ) পদে ডেমোক্র্যটিক পার্টি হতে প্রাইমারি নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তা ও বিচারক জজ গ্রেসো। আগামী ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি পরবর্তীতে মূল নির্বাচনে ডেমোক্র্যটিক পার্টির প্রতিনিধিত্ব করবেন।
জজ গ্রেসো ১৯৭৯ সালে মাত্র ২২ বছর বয়সে জ্যামাইকাতে নিউইয়র্ক পুলিশে যোগদান করেন। দক্ষতা, শ্রেষ্ঠত্ব এবং সততার জন্য গ্রেসো দ্রুত নিউইয়র্ক পুলিশে ইউনিফর্ম এবং বেসামরিক পদে আরোহণ করেন। ধাপে ধাপে তিনি বিশেষ প্রসিকিউটর, ম্যানেজিং অ্যাটর্নি, কমান্ডিং অফিসার, আইন বিষয়ক ডেপুটি কমিশনার এবং ইতালীয় আমেরিকান হিসেবে প্রথম ডেপুটি পুলিশ কমিশনার মনোনীত হন।
গ্রেসো ২০১৬ সালে তিনি ব্রঙ্কস ক্রিমিনাল আদালতের তত্ত্বাবধায়ক বিচারক হিসাবে নিয়োগ পান। তাঁর নেতৃত্বে বিচার ব্যবস্থায় নাটকীয়ভাবে পরিবর্তন আসে।
ক্রিমিনাল আদালতের বিচারক হিসেবে গ্রেসো “কোর্টস্ট্যাট” সিস্টেম চালু করেছিলেন, যা শহর জুড়ে গ্রেপ্তারের সময় অভূতপূর্বভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। গ্রেসো প্রজেক্ট রিসেট বাস্তবায়ন করেছিলেন, যা কিশোর-কিশোরীদের জবাবদিহিতা এবং আত্ম-সম্মানের উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রোগ্রামিংয়ে জড়িত হওয়ার সুযোগ দেয়।
গ্রেসো ২০১৬ সালে তিনি ব্রঙ্কস ক্রিমিনাল আদালতের তত্ত্বাবধায়ক বিচারক হিসাবে নিয়োগ পান। তাঁর নেতৃত্বে বিচার ব্যবস্থায় নাটকীয়ভাবে পরিবর্তন আসে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন