ঢাকা:
করোনাভাইরাসের দকল কাটিয়ে উঠার আগে ডেঙ্গুর হানায় ভয়াবহ পরিস্থিতির শঙ্কা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে রাজধানী ঢাকার ৭০ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৭০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুজন।
এই নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪২৩ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২০১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এইদিকে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু জ্বর হলে আতঙ্ক নয়, চিকিৎসা করা হলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই ডেঙ্গুর লার্ভা যেন জন্ম নিতে না পারে সেদিকে নজর দেওয়া উচিত। বাড়ির চারদিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। মশার কামড় এড়ানোর জন্য সতর্ক থাকা প্রয়োজন। সেজন্য বাসা মশামুক্ত রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। শিশুদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তাদের খালি গায়ে না রাখা ভালো, কেননা এডিস মশা সাধারণত শরীরের উন্মুক্ত অংশে বসে।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন