ঢাকা: দেশের গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) সম্প্রতি রাজশাহী শহরে তাদের শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের নতুন এ শাখাটি শহরের মনি চত্বরের দুলাল টাওয়ার (চতুর্থ তলায়) ২২০ সাহেব বাজারে অবস্থিত। এটি প্রতিষ্ঠানটির ১৩তম শাখা ও দেশের উত্তরাঞ্চলে প্রথম শাখা।
ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন শাখার উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডিবিএইচের রাজশাহী শাখা এ অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে ও পাশাপাশি কোম্পানির ব্যবসায় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডিবিএইচের ডিএমডি একেএম তানভির কামাল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন সাইয়াফ এজাজ, হেড অব লোন অপারেশনস মো. জাকারিয়া ইউসুফ, হেড অব ডিপোজিটস (বিজনেস প্ল্যানিং ও অল্টারনেট চ্যানেলস) সাবেদ বিন আহসান, ব্রাঞ্চ ইন-চার্জ মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে যাত্রা শুরুর পর গত ২৫ বছর ধরে ডিবিএইচ দেশের আবাসন খাতে ঋণ সুবিধা দিয়ে আসছে করছে। কোম্পানিটি ধারাবাহিকভাবে গত ১৬ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ অর্জন করেছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন