শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত বাস মালিকদের

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
bus 2111300554 1

চলমান ডেস্ক: বুধবার (১ ডিসেম্বর) থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।

ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য প্রযোজ্য নয়।’

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এ সময়ের পর বাসে উঠলে পুরো ভাড়া দিতে হবে।

সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের বিষয়ে বেসরকারি বাস মালিকদের সিদ্ধান্তের কথা জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন