শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ঢাকার ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী জাহিদ ধরা চট্টগ্রামে

রবিবার, এপ্রিল ৩, ২০২২

প্রিন্ট করুন

ট্টগ্রাম: ঢাকা সিটির কালোবাজারী, মাদক ও বিভিন্ন সহিংসতার মামলাসহ মোট ১৩ মামলার এজাহারনামীয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জাহিদ হোসেনকে (৪৪) চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব সাত।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিটির পতেঙ্গা থানা এলাকা তাকে আটক করা হয়।

আটক জাহিদ ফরিদপুর জেলার সদরপুর নতুন সাহেবের চর এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র।

র‌্যাব সাত জানায়, ঢাকা মহানগর মোহাম্মদপুর থানায় রুজুকৃত কালোবাজারী, মাদক ব্যবসায় ও বিভিন্ন সহিংসতার অপরাধে ১৩টি মামলা ও চারটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চট্টগ্রাম সিটির পতেঙ্গা থানাধীন মহাজন টাওয়ার এলাকায় অবস্থান করছে -এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. জাহিদ হোসেননকে আটক করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, সে ঢাকা মহানগর মোহাম্মদপুর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

গ্রেফতারকৃত জাহিদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন