ওয়াশিংটন ডিসি: ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদারে প্রবাসী বাংলাদেশী আমেরিকান পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রে সফরকারী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।
কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান বাংলাদেশী আমেরিকান শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে শনিবার (২১ মে) মত বিনিময়কালে এ আহবান জানান।
সভায় তিনি বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। এ সময় পেশাজীবীরা ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরো জোরদার ও সহযোগিতা বাড়াতে নানা পরামর্শ দেন।
ফারুক খান নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন ও দেশের আরো উন্নয়নে বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের পরামর্শ চান।
সভায় প্রতিনিধি দলটির অন্য সদস্য নূরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদও বক্তব্য দেন।
এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে তাদের পাঁচ দিনের সফর শেষে রোববার (২২ মে) ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন