শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১৫ মার্চ) সংসদ ভবনে  অনুষ্ঠিত এ সভায় অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশ নেন।

সভায় ১৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

সভায় জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্রগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প ও আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন