শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

প্রিন্ট করুন
Biman 2011221233 1

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ-ভারত রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে নতুন ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ১৯ অক্টোবর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে চারটি করে এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।  

ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার উদ্দেশে এবং কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। অন্য দিকে, ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লির উদ্দেশে এবং দিল্লি থেকে স্থানীয় সময় দুপুর দুইটায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।          

যাত্রীরা বিমানের যে কোন সেলস্ অফিস বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার, মোবাইল নম্বর-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন। দশ বছরের কম বয়সী ব্যতিত অন্যান্য সব যাত্রীকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদেরকে আরেক বার করোনা পরীক্ষা (মলিকুলার টেস্ট) করাতে হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় গত ৫ সেপ্টেম্বর থেকে বিমান চলাচল শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৭ ও ৮ সেপ্টেম্বর হতে ঢাকা থেকে যথাক্রমে কলকাতা ও দিল্লি রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে। ১৯ অক্টোবর থেকে এ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন