শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
1638805555

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি আপত্তিকর অডিও ফাঁসের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকাল মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর বাসভবনে মুরাদ হাসান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মুরাদের সেই সাক্ষাৎকার ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে ঢালিউডের এক চিত্রনায়িকার সঙ্গে তাঁর অশালীন কথপোকথন ফাঁস হয়। সেই ফোনালাপে ওই নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়।
আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন