লস এ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র: রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহ শেষে লস এঞ্জেলসের বাইরের জঙ্গলে সোমবার (১৩ জুন) দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ও পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় এক হাজার একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে। মাত্র পাঁচ শতাংশ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় রাইটউড সম্প্রদায়ের হাজার হাজার লোককে তাদের বাড়িঘর খালি করার জন্য সতর্ক করা হয়েছিল।
দমকল কর্মীরা বলেছেন, ‘এটি একটি চমৎকার ঘন গাছপালা বেষ্ঠিত এলাকা ছিল।’
ক্যাল ফায়ার সান বার্নার্ডিনোর অ্যালিসন হেস্টারলি লস এঞ্জেলস টাইমসকে বলেন, ‘ভূমিটি খুব খাঁড়া ও এটি একটি খারাপ এলাকা।’
দুই শতাধিক দমকল কর্মী আগুনের সাথে লড়াই করছে, আকাশ থেকেও আগুন নেভানোর চেষ্টা চলছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিশাল অগ্নিশিখা গাছগুলোকে আঁকড়ে ধরছে ও প্রবল বাতাস আগুন ছড়িয়ে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও পশ্চিমের কিছু অংশ প্রচন্ড গরমে পুড়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। শনিবার (১১ মে) পাম স্পিংসে তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট (৪৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস) ছিল; যা দিনের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন